নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে প্রথম জাপান সফর। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যেই এ সফর আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
সফরকে সামনে রেখে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতিও এগিয়ে চলছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট