ঢাকা | বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। যাতে যোগ দিয়েছেন সরকার এবং বিরোধী দলের ১১ জন সদস্য।
এদিন বিকেলে অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদীয় সভা। এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

 

প্রথম অধিবেশন চলবে এপ্রিল মাসজুড়ে। যাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত আসবে অধিবেশন থেকে। গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুলতবি ঘোষণা করেন।

 

এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর