ঢাকা | বঙ্গাব্দ

বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ ছবির ক্যাপশন: বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে এমন নজিরবিহীন ঘটনা ঘটে। এরপর থেকে দুপুর পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম আর শুরু হয়নি।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, দুপুরে শুনানির এক পর্যায়ে বার সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।’


তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান বিচারপতি। তখন দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি বাক্যবিনিময় ও উচ্চবাচ্য চলে। পরিস্থিতির অবনতি হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সব বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।


এর আগে সকালে এক আইনজীবীকে জরিমানা করার ঘটনার প্রতিবাদ জানান মাহবুব উদ্দিন খোকন।


এ ছাড়া দিনের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে একটি মামলার শুনানি চলাকালে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।

২০২৫ সালের ২৮ ডিসেম্বর দেশের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেনে জুবায়ের রহমান চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর থেকে সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা, আইনজীবীদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি এবং নারী আইনজীবীদের জন্য আলাদা বেঞ্চ নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্তের কারণে তিনি দফায় দফায় আলোচনায় এসেছেন।


এ বিষয়ে প্রধান বিচারপতির পক্ষ থেকে বা সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপিল বিভাগ পুনরায় বসবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কোনো তথ্য মেলেনি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়