ঢাকা | বঙ্গাব্দ

অক্টোবরে হাটহাজারী থানার অভিযানে ১০৫ গ্রেফতার, চোরাই মদ-ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
অক্টোবরে হাটহাজারী থানার অভিযানে ১০৫ গ্রেফতার, চোরাই মদ-ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
মো: একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ অক্টোবর ২০২৫ মাসজুড়ে মাদক, অস্ত্র, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
থানা সূত্রে জানা যায়, পুরো মাসে মোট ১০৫ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৪৫ জন, জিআর ওয়ারেন্টে ৪ জন, সিআর ওয়ারেন্টে ২৩ জন, জিআর সাজা ৬ জন, সিআর সাজা ৮ জন, জুয়া আইনে ৪ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জন, পুলিশ আইনে ৪ জন এবং ৫৪ ধারায় ৭ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ ৬৫০ লিটার দেশীয় চোলাই মদ, ১৩০ গ্রাম গাঁজা, দুইটি গাঁজার গাছ ও ১৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া একটি চোরাই সিএনজি, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, ১৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। নিখোঁজ ৯ জন ভিকটিম উদ্ধার করে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
অক্টোবর মাসে সংঘটিত কয়েকটি আলোচিত মামলারও রহস্য উদঘাটন করতে সক্ষম হয় হাটহাজারী থানা পুলিশ।
আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তানভির হত্যাকাণ্ডে মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন কিশোরকে আটক করা হয়।
মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে হাকিম হত্যা মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। ওই ঘটনায় ব্যবহৃত একটি শর্টগান, একটি কার্তুজ ও একটি পিস্তলের গুলিও উদ্ধার করে পুলিশ।
এছাড়া চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকার তানিম হোসেন ও অপি দাশ হত্যাকাণ্ডের মামলায় ১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল