ঢাকা | বঙ্গাব্দ

আধুনিক প্রযুক্তির ব্যবহারেই প্রাণিসম্পদে উন্নতি — হাটহাজারীতে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
আধুনিক প্রযুক্তির ব্যবহারেই প্রাণিসম্পদে উন্নতি — হাটহাজারীতে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু ছবির ক্যাপশন: হাটহাজারীতে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু
ad728
হাটহাজারী (চট্টগ্রাম)  সংবাদদাতা 

হাটহাজারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, মেলা, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রণিসম্পদে হবে উন্নতি’।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একরামুল হক এবং ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. প্রবীর কুমার দেব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডা. রেবেকা সুলতানা স্বপ্না খন্দকার ও উপসহকারী কমিউনিটি প্রাণিসম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপু। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ও খামারি মোহাম্মদ ইউসুফ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩১টি স্টল বসানো হয়। এসব স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী, প্রাণিজ ঔষধ ও দুগ্ধজাত পণ্যের প্রদর্শনী করা হয়।
বক্তারা বলেন, মানুষের সুস্থতার জন্য পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন গ্রহণ প্রয়োজন। দেশের প্রোটিনের চাহিদা পূরণে নতুন খামারি তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিস্তারের কোনো বিকল্প নেই। এজন্য সরকার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ পেতে দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার আহ্বান জানান তারা।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট