ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন'র ইফতার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন'র ইফতার বিতরণ ছবির ক্যাপশন: ইফতার বিতরণ
ad728
আনোয়ারা(চট্টগ্রাম ) প্রতিনিধি 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন'র উদ্যোগে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ ও মুমূর্ষ রোগীদের মাঝে  ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৭ মার্চ ) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে রোগিদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ, সভাপতি মোহাম্মদ মোরশেদ মান্নান, সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফি আলম, সদস্য সালাউদ্দিন প্রমূখ ।

আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ বলেন,অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল