ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় এক রাতে ২ গরু চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
আনোয়ারায় এক রাতে ২ গরু চুরি ছবির ক্যাপশন: এক রাতে ২ গরু চুরি
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে ২  গরু চুরির ঘটনায় চুরির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ গিয়াস উদ্দিন নামে এক যুবক।

গত ১৫ মার্চ বারখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীগাঁও সিরাজ উদ্দিন বলীর বাড়িতে রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে গরু চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ভাগিনা মো. এহছান জানান, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে তারা দেখেন গোয়ালঘরে থাকা একটি দেশি জাতের আনুমানিক ৩ বছর বয়সী ষাঁড় গরু, যার গায়ের রং লাল-সাদা মিশ্রিত, আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, এবং আরেকটি শাহীওয়াল জাতের গাভী, যার গায়ের রং লাল, আনুমানিক মূল্য দেড় লাখ টাকা—দুটিই চুরি হয়ে গেছে। গাভীটিতে ৪ মাস আগে প্রজনন বীজ দেওয়া হয়েছিল।

সেহরির পর থেকে সারাদিন খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগ করার ২ দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ তদন্তে যায়নি।

থানার ডিউটি অফিসারের কাছে গরু চুরির কোনো অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, হাজীগাঁও গ্রামের গরু চুরির কোনো অভিযোগ নাকি রেকর্ডে নেই।

আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মজনু মিয়ার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরু চুরির অভিযোগটি আমাদের ওসি স্যার কাউকে দায়িত্ব দিয়েছেন। আমি জেনে আপনাকে পরে জানাচ্ছি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর সঙ্গে সরকারি মোবাইল নাম্বারে কল দিয়ে পাওয়া যায়নি। 
হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা পাঠালে তিনি জানান, এএসআই শিমুল দাশকে পাঠাচ্ছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন