ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
আনোয়ারায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও ছবির ক্যাপশন: আনোয়ারায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দুর্গত পরিবারের দোরগোড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর তত্ত্বাবধানে
ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) উপজেলার উপকূলীয় রায়পুর, জুঁইদণ্ডী ও বারখাইন ইউনিয়নের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে জুইদণ্ডী, রায়পুর, বারখাইন, বৈরাগ ও বারশত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ইউনিয়নগুলোতেও দ্রুত ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। 

এদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এসব আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য একটি হটলাইন খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন