ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় বাসের ধাক্কায় ৮ সিএনজি ও ২ অটোরিকশা দুমড়ে-মুচড়ে, নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
আনোয়ারায় বাসের ধাক্কায় ৮ সিএনজি ও ২ অটোরিকশা দুমড়ে-মুচড়ে, নিহত ২ ছবির ক্যাপশন: আনোয়ারায় বাসের ধাক্কায় ৮ সিএনজি ও ২ অটোরিকশা দুমড়ে-মুচড়ে, নিহত ২
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ৮টি সিএনজিচালিত ও ২টি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১৩ জনকে চমেকে রেফার করা হয় এবং ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

চমেকে পাঠানোদের মধ্যে রয়েছেন শরীফ, বেলাল, হৃদয় দাশ, সোহেল, শাহাব উদ্দিনসহ ১৩ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন আরিফা, জয়ধন, কহিনুর আক্তার, মিনার, মানিক ও অরণ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল থেকে বের হওয়া বাসটি (চট্টমেট্রো-জ-১১-০২৯০) দাঁড়িয়ে থাকা একাধিক সিএনজিকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে যানবাহন ও দোকানে থাকা লোকজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। ১৩ জনকে চমেকে পাঠানো হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্ঘটনার পর পুলিশ উদ্ধারকাজ চালায়। বাসসহ সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না