ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
আনোয়ারায় র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: আনোয়ারায় র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার
ad728
আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা 

 চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪৩ হাজার ৭৭০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, দুটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পিএবি সড়কের মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া থানার মহুরীপাড়ার শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়ার আবদুর রহিম (৪৭)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিএবি সড়কের ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাবের সদস্যদের দেখে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

পরে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ২২টি বান্ডিল পাওয়া যায়। এসব বান্ডিল থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র‍্যাবের অভিযানে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু