আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
গুণীজন ও সুধীস্বজনদের সম্মানে চট্টগ্রামের আনোয়ারার তরুণ গণমাধ্যমকর্মীদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় ইফতারপূর্বে আলোচনা সভায় সংগঠনের সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও জাহিদ হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য রুপন দত্ত।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সদস্য আখতারুন্নবী চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর।
সাংবাদিকদের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চীফ তৌহিদুল আলম, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য কে এম ইমরান এমি, আসাসের নির্বাহী সদস্য হুমায়ুন কবির শাহ্ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা শহীদুল আলম, জামায়াত ইসলামীর নেতা আব্দুস ছবুর, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও মোহাম্মদ লোকমান, সিইউএফএল সিবিএ নেতা আরিফুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতা এডভোকেট অহিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন জুয়েল, যুবদল নেতা মিজান জলিল, জিয়া মঞ্চ আনোয়ারা উপজেলার আহ্বায়ক এম. এম. শিবলী নুমানী, সদস্য সচিব শাহজাহান, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও মুফিজুর রহমান সোহেল, বারখাইন ইউনিয়নের জামায়েত ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক এমপি শাহদাত হোসেন চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হোসেন চৌধুরী সাকিব, সাবেক ছাত্রশিবির নেতা কামরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মনচুর, আনোয়ারা রির্পোটাস ইউনিটির সভাপতি মহিউদ্দিন মনজু, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, সাংবাদিক জসিম উদ্দিন, লায়ন আনোয়ারুল আজিম, নেজাম উদ্দীন, আক্কাস উদ্দীন, জামশেদল আলম, আনোয়ারা সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাঞ্চন সুশীল, রতন কান্তি দাশ, ইকবাল বাহার, মো. জাবেদুল ইসলাম, রিয়াদ হোসেন, শেখ আবদুল্লাহ, এম. নুরুল কবির, রণি।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট