ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ছবির ক্যাপশন: আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে উপকূলীয় এলাকার ৫০০ হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি যাকাত ফান্ড থেকে ৯০ জন হতদরিদ্র রোগীকে জনপ্রতি ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার গহিরা মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নীডি ফাউন্ডেশন ও ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ শাখার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, চক্ষু ও দন্ত রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ শাখার সহকারী সুপারিন্টেন্ডেন্ট আবদুল আজিজ রিয়াদ, হিসাব কর্মকর্তা ইকরামুল হক, মার্কেটিং কর্মকর্তা সাম মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দীন, মো. রাকিব হোসেন, নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলম খান, উপদেষ্টা কামাল হোসাইন, মহাসচিব আজম কুতুবী, প্রকল্প পরিচালক হাফেজ মো. ইসহাক, যাকাত দাতা ইরফানুল করিম ইমন, মোস্তফা কামাল, ইকবাল হোসেন সিফু, মো. নাছির, অ্যাডভোকেট আবু জাফর মো. সাদেক চৌধুরী ও মনির মেম্বার। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’