ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ৫১ ইয়াবাসহ নারী আটক, নগদ ১২ হাজার টাকা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
আনোয়ারায় ৫১ ইয়াবাসহ নারী আটক, নগদ ১২ হাজার টাকা উদ্ধার ছবির ক্যাপশন: আনোয়ারায় ৫১ ইয়াবাসহ নারী আটক, নগদ ১২ হাজার টাকা উদ্ধার
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজিগাঁও ২ নম্বর ওয়ার্ডের টুনা গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মনোয়ারা বেগমের বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক মনোয়ারা বেগম বারখাইন ইউনিয়নের মৃত আবদুর রহিমের মেয়ে এবং মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মনোয়ারা বেগমের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা