আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শশুর বাড়ী থেকে গৃহবধূ লিলি আক্তার (৩০) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। কর্ণফুলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বন্দর এৱাকায় এঘটনা ঘটে।
এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ঘটনার পর মৃত্যু নিয়ে গৃহবধূর স্বজনরা শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছে।
জানা যায়, এগারো বছর আগে বৈরাগ ইউনিয়নের গোয়াপঞ্চক গ্রামের কামাল উদ্দীনের মেয়ে লিলি আক্তারের সাথে বন্দর একাকার লোকমানের ছেলে মহিউদ্দিনের বিবাহ হয়। তাদের ঘরে আদিয়ান আদিলা নামের এক ছেলে সন্তান ও মেয়ে সন্তান রয়েছে।
লিলি আক্তারের বড় ভাই নিজাম শাহ এঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে বলেন, আমার বোনকে তারা দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। গতকাল রাতে আমার বোনকে তার স্বামী মারধর করে। আজকে সকালে তারা আমার বোন আত্মহত্যা করছে বলে খবর জানায়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, দক্ষিণ বন্দর এলাকায় একটি আত্মহত্যা করেছে। সকালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল যায়। পরে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি প্রকৃত ঘটনা কি ময়না তদন্তের পর জানা যাবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট