নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডের ম্যানচেস্টারে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামবাসীর পক্ষ থেকে যুক্তরাজজ্যে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি প্রবাসী চট্টগ্রামবাসীদের এসব উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ম্যানচেস্টারে একটি বাংলাদেশী রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় কমিউনিটি ব্যক্তিত্ব আমিন বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সেক্রেটারি ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিসিটর লাবলু কাদের, মেয়রের সফরসঙ্গী ডাঃ গোলাম কাদের চৌধুরী, ডাঃ ফরহাদুল হাসান,প্রথম বাংলাদেশি মহিলা সিভিক মেয়র শিবলী আলম,বাংলাদেশ বিমান ম্যানেজার মিঃ আনিসুজ্জামান তালুকদার, সলিসিটর মনজুরুল আলম,ব্যারিস্টার মিজান,চট্টগ্রাম সমিতির ভাইস-চেয়ারম্যান মনির হোসেন রিপন। সংবর্ধনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যন জনাব মহিউদ্দিন হোসাইন ।
অনুষ্ঠানে উপস্থিত সবাই জানান, তারা প্রবাসে থেকেও চট্টগ্রামের উন্নয়ন এবং কমিউনিটির সাথে সংযোগ বজায় রাখতে চান।রেস্তোরাঁটায় সমাগম ছিল উৎসুক প্রবাসী চট্টগ্রামবাসীতে পূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকমান চৌধুরী, আলাউদ্দিন সেলিম, নিজাম উদ্দিন, এডভোকেড মীর সহিদ, ডাঃ রিয়াজ,ডাঃ হাসান, ইউসুফ চৌধুরী,হুমায়ুন আকবর,শোয়েব মাহমুদ, ফকরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবদুল কাদের, খাইরুজামান, ইয়াকুব প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট