ঢাকা | বঙ্গাব্দ

উস্কানি দিয়ে লাভ নেই, বায়াতের মাধ্যমে ভয় জয় করেছে জামায়াত কর্মীরা: অধ্যক্ষ হেলালী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
উস্কানি দিয়ে লাভ নেই, বায়াতের মাধ্যমে ভয় জয় করেছে জামায়াত কর্মীরা: অধ্যক্ষ হেলালী ছবির ক্যাপশন: অধ্যক্ষ হেলালী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীতে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা বলেছেন, উস্কানি ও হুমকি দিয়ে সংগঠনকে দমিয়ে রাখা যাবে না। তারা দাবি করেন, দলীয় কর্মীরা আদর্শিক প্রতিশ্রুতি ও বায়াতের মাধ্যমে ভয়কে জয় করেছে এবং যে কোনো পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখবে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারদলীয় মহল ও তাদের সহযোগীরা সংসদের ভেতরে ও বাইরে জামায়াতকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকি ও উস্কানি দিচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, “ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের কর্মীরা আদর্শিক দৃঢ়তায় অটল। আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাব।”
অধ্যক্ষ হেলালী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সব ক্ষেত্রে সহাবস্থান নিশ্চিত করতে জামায়াত কাজ করছে এবং কোনো ধরনের প্ররোচনায় প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তৌহিদ আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর মজলিসে শূরা সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক। এছাড়া থানা ও ওয়ার্ডের শূরা সদস্য, কর্মপরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু