ঢাকা | বঙ্গাব্দ

এক সিন্ডিকেটে দেড় শতাধিক নিয়োগ চবিতে অভিযান চালাচ্ছে দুদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
এক সিন্ডিকেটে দেড় শতাধিক নিয়োগ চবিতে অভিযান চালাচ্ছে দুদক ছবির ক্যাপশন: চবিতে অভিযান চালাচ্ছে দুদক
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৪ জানুয়ারি) দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। 

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 
এর আগে গত শুক্রবার ৯ জানুয়ারি ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ ৯টি বিভাগে মোট ৪৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ৯ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট। কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদের নিয়োগ চূড়ান্ত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ