ঢাকা | বঙ্গাব্দ

এসআইয়ের দাপট: তদন্তে গিয়ে ‘মারধরের’ অভিযোগ ভূজপুরে তোলপাড়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
এসআইয়ের দাপট: তদন্তে গিয়ে ‘মারধরের’ অভিযোগ ভূজপুরে তোলপাড় ছবির ক্যাপশন: এসআইয়ের দাপট
ad728
ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে এক যুবককে মারধরের অভিযোগে এসআই খালেদ নামে এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পশ্চিম ভূজপুরের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আব্দুর রহমান। জানা যায়, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী জেসমিন আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে গিয়ে এসআই খালেদ ওই যুবককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

আব্দুর রহমানের দাবি, তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা জানতে চাইলে এসআই খালেদ ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় ও লাথি মারেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী জেসমিন আক্তার বলেন, “অভিযোগের তদন্তের নামে আমার স্বামীকে মারধর করা হয়েছে, এটা আমি প্রত্যাশা করিনি।”

তবে অভিযোগ অস্বীকার করে এসআই খালেদ বলেন, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ডেকে আনা হয়েছিল, মারধরের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম জানান, আব্দুর রহমান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “বিনা কারণে কাউকে আঘাত করার সুযোগ নেই। কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সংশ্লিষ্ট এসআইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। এমনকি কিছুদিন আগে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত