ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা দিবস উদযাপন ছবির ক্যাপশন: মহান স্বাধীনতা দিবস উদযাপন
ad728
জে.এম জাবেদ- কর্ণফুলী

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা। এছাড়াও উপস্থিত ছিলেন এমটিপিআই আলী আকবর, কামরুন নাহার, সনিয়া, প্রিয়াঙ্কা, ইউনুস, রকি, আইয়ুব, রাজু, রাকেশসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও সিএইচসিপি সদস্যরা।

উপস্থিত বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও সেবায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল