ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন, মাদকপ্রবণ এলাকা চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি জানিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব।

গত শুক্রবার রাত ৮টায় কর্ণফুলী প্রেসক্লাবের সম্মেলনকক্ষে মাসিক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ওয়ার্ডভিত্তিক তথ্য সংগ্রহ করে মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করা গেলে অভিযান পরিচালনা আরও কার্যকর হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার