ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
কর্ণফুলীতে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক এলাকার চার রাস্তার মোড়ের বাম পাশের ঝোপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্রটি একটি বিদেশি ৯ এমএম পিস্তল, যার সঙ্গে কোনো ম্যাগাজিন ছিল না। পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে “TAURUS” এবং অপর পাশে “MADE IN BRAZIL” লেখা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় দৃশ্যমান ছিল। পিস্তলটির বাট ও ব্যারেল মিলিয়ে দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ ইঞ্চি। উদ্ধার শেষে অস্ত্রটি জব্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’