ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে ১২ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে ১২ হাজার টাকা জরিমানা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।

অভিযানে নিউ মদিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স কর্ণফুলী মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা এবং মেসার্স শিকলবাহা এগ্রোভেটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানদারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে কর্ণফুলী থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে