ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে মইজ্জ্যারটেক চত্বরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
কর্ণফুলীতে মইজ্জ্যারটেক চত্বরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা ছবির ক্যাপশন: কর্ণফুলীতে মইজ্জ্যারটেক চত্বরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রবেশপথ কর্ণফুলীর মইজ্জ্যারটেক চত্বরে বিশেষ তৎপরতা চালাচ্ছে ট্রাফিক পুলিশ। ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবানমুখী যাত্রী ও পণ্যবাহী অন্তত ২১ ধরনের যানবাহন প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে পটিয়া, কর্ণফুলী, শান্তিরহাট, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, আনোয়ারা ও বাঁশখালী রুটে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এসব যানবাহনের অধিকাংশই মইজ্জ্যারটেক চত্বর হয়ে গন্তব্যে যায়। ফলে ঈদকে কেন্দ্র করে এ এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মইজ্জ্যারটেক চত্বরে ট্রাফিক পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা যানবাহন নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ পারাপার এবং যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি তদারকিতে মাঠে রয়েছেন বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মো. সালাহ উদ্দিন।

দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আবু সাঈদ বাকের বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামগামী মানুষের চাপ বেড়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

বন্দর জোনের এসি মো. সালাহ উদ্দিন বলেন, মইজ্জ্যারটেক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি