ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ৪৯ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
কর্ণফুলীতে ৪৯ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ৪৯ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্বাস বেপারী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড়ের পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

গ্রেপ্তার আব্বাস বেপারী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার কোরালতলী এলাকার বেপারী বাড়ির মৃত সেকীম আলী বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ সদস্যরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট