ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় নারী উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় নারী উদ্ধার ছবির ক্যাপশন: রক্তাক্ত অবস্থায় নারী উদ্ধার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী জড়িত অভিযোগ ওঠেছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক।
আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি একই এলাকার চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত।
অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারা বেগমের দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেন বলেও জানা গেছে। পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাদ জানান, ইফতারের বাজার করে দেওয়ার কথা বলে অভিযুক্ত স্বামী তাকে মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকায় নিয়ে যান। সেখানে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয় বলে পরিবারের দাবি। পরে গুরুতর আহত অবস্থায় ছানোয়ারা বেগম তার খালাকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চাচাতো ভাই মো. মুন্না।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, স্বামীই এ ঘটনার সঙ্গে জড়িত। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল