ঢাকা | বঙ্গাব্দ

কোরআনের হাফেজদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
কোরআনের হাফেজদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
রেজাউল মোস্তফা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। 

চট্টগ্রাম সীওয়ার্ল্ড পার্ক সংলগ্ন, ফিরোজশাহ আবাসিক এলাকায়, ১৬ মার্চ রোজ সোমবার​ মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক-এর উদ্যোগে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের হাফেজদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার  আয়োজিত ইফতার মাহফিলের  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-ই রহমানিয়া এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা এহসানুল হক রহমানী, কোরান ও হেফজ বিভাগের শিক্ষকের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের ছাত্রগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজাউল মোস্তফা, সহ - সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সহকারী ফারিয়া সিদ্দিকী, অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, আইসিটি মিডিয়া সহকারী রাকিবুল ইসলামসহ ২০ জন সেচ্ছাসেবী সদস্য নিয়ে উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়। 

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো একটি মহৎ ইবাদত। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক শুধু রক্তদান নয়, বরং ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখছে। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এই ধরনের মানবিক কাজগুলো আয়োজন করা হয়। পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা জানানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া সংগঠনের এক অনন্য উদ্যোগ।
​ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে হাফেজ ও সদস্যদের সাথে নিয়ে ইফতার সম্পন্ন করেন সংগঠনের দায়িত্বশীলরা।
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ