বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৌদ্ধ বিহারসমূহের জন্য চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায়
বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।
আর্শিবাদক ছিলেন, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাস্থবির,
শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোঃ মহসিন,
এডভোকোট শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ
সম্পাদক এম বাহাদুর আলম হিরণ,
বিএনপি নেতা মোহাম্মদ সাঈদ হোসেন চৌধুরী আরফাত, ইউপি সদস্য মিজানুর রহমান সহ বৌদ্ধ ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মতবিনিময় শেষে ট্রাস্টের পক্ষ থেকে বাঁশখালী উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে চেক বিতরণ করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট