ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবার দাঁড়িপাল্লার প্রার্থীর প্রচারণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবার দাঁড়িপাল্লার প্রার্থীর প্রচারণা ছবির ক্যাপশন: দাঁড়িপাল্লার প্রার্থীর প্রচারণা
ad728
প্রবীর সুমন // খাগড়াছড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর খাগড়াছড়ির ২৯৮নং সংসদীয় আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট ইয়াকুব আলীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) বিকেল ৫:০০ টায় দীঘিনালা উপজেলার বোয়ালখালী মেরুং ইউনিয়নের রশিক নগর, বড় মেরুং বেতছড়ি ও ছোট মেরুং বাজার এলাকায় এ প্রচারণা চালানো হয়। এসময় দাড়িপাল্লা প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রচারণায় বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীঘিনালা উপজেলা অর্থ সম্পাদক মোঃ নুর নবী। তিনি বলেন,
“আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। খাগড়াছড়ি জেলার সকল সম্প্রদায়ের মানুষ এবার দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে।”

এসময় মোঃ নাজমুল ইসলাম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জনগণের এই সমর্থন আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”

প্রচারণা শেষে উপজেলার বড় মেরুং বাজারে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী এ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, “খাগড়াছড়ির আপামর জনসাধারণ অতীতে সব দলকে ভোট দিয়ে দেখেছে। এবার মানুষ পরিবর্তন চায়। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসনের আশায় জনগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের অধিকার, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির ২৯৮নং সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন জমে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এবার দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা এলাকাজুড়ে বাড়তি কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক