ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সেন রঞ্জন ত্রিপুরার মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সেন রঞ্জন ত্রিপুরার মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
ad728
প্রবীর সুমন
 খাগড়াছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম)

খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেন রঞ্জন ত্রিপুরা (২৮) নামে এক তরুণ শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সেন রঞ্জন ত্রিপুরা লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মাত্র চার মাস আগে শিক্ষকতা পেশায় যোগ দেন। অল্প বয়সে এমন সম্ভাবনাময় এক শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে এখন দিশেহারা সেন রঞ্জনের পরিবার।

এবিষয়ে লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, “সেন রঞ্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার ভরসা ছিল। এমন একটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।”

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, “এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের করেননি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি