ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির মেছো বাঘ আতঙ্কে এলাকাবাসী!

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির মেছো বাঘ আতঙ্কে এলাকাবাসী! ছবির ক্যাপশন: বিপন্ন প্রজাতির মেছো বাঘ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী এলাকা থেকে এ বিপন্ন প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বসতবাড়ির পাশে মেছো বাঘের বাচ্চাটিকে দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিযয়টি জানানো হয়।

 

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মেছো বাঘটির শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে মেছো বাঘটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা