ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পাহাড়তলী স্কুল মাঠে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় কোরআন খতমের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দুপুরে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‘দেশরক্ষা তারেক মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবদুস সাত্তার সেলিম। সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম কে এম ফজলুল হক সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথানত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
মোশাররফ হোসেন দীপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তিনি মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

দোয়া মাহফিলে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল জক টুটুল, নগর যুবদলের সহ-সম্পাদক শাহজালাল পলাশ, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সাখাওয়াত কবির সুমন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ডবলমুরিং থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, আকবরশাহ থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, হালিশহর থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেসবাহ চৌধুরী, বাদশা আলমগীর, মোহাম্মদ ইউনুস, সাইফুল ইসলাম, মো. মুজাহিদ, মনসুর আহমেদ মোহন, দেলোয়ার হোসেন, সাবেক নগর ছাত্রদল নেতা সাকিব ও অপুসহ অনেকে উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পি, হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, ডবলমুরিং থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক টিপু, আকবরশাহ থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ ও ইমতিয়াজ ইসলাম জেসিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন