ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৬টি বাইক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৬টি বাইক উদ্ধার ছবির ক্যাপশন: চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৬টি বাইক উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ৬টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

 

গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), মাইনুদ্দিন মুরাদ (২৭), শাহাদাত হোসেন (৩০) ও আবু হুরায়রা (৩০)। 

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

 

 

তিনি জানান, গত ১২ অক্টোবর ভোররাত সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল সদস্য আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন জানায়, সে তার অন্য সহযোগীদের সহযোগিতায় চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মিরসরাই, জোরারগঞ্জ এবং নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় এসব চোরাই মোটরসাইকেল মজুত করে। তার এ তথ্যের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৬টায় মিরসরাই থানাধীন মিঠানলা এলাকার ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। সেখানে থকে মাইনুদ্দিন মুরাদ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একটি মোটরসাইকেল এবং স্মার্টফোন উদ্ধার করা হয়। 

 

 

এবার গ্রেপ্তার দুইজনের দেয়া আরও তথ্যমতে সকাল ৭টা ২০ মিনিটে মিঠানালা ইউনিয়নের রহমতাবাদের সুলতান পাঠানবাড়ির সামনে পারভেজ অভি নামে এক যুবকের পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে জোরারগঞ্জ থানাধীন ৬ নম্বর ইউনিয়েনের ইছাখালিস্থ হাজী আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে এই চক্রের আরও এক সদস্য শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

 

 

এরপর গ্রেপ্তার এই তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৪টায় নোয়াখালী জেলার সুধারাম থানার ৮নং এওয়াজ বালিয়া ইউনিয়নের মালেকা সমাজ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চোর চক্রের অপর সদস্য আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও একটি ফোন উদ্ধার করা হয়। 

 

 

পরে রাত ১০টা ২০ মিনিটে সুধারাম থানাধীন ২নং দাতপুর ইউনিয়নের হাকিমপুর কালামিয়া ব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

 

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা জানায়, তারা চট্টগ্রাম নগরীসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিজ নিজ হেফাজতে রাখত। জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে জানায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ায়ের বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি এবং শাহাদাত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনসহ অন্যান্য আইনে ২টি মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স