ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬ ছবির ক্যাপশন: চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের সীতাকুণ্ডে কথা কাটাকাটি কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা এক নারীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকার বি-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালেও দ্বিতীয় দফায় হামলার অভিযোগ উঠেছে।
‎স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে কথা কাটাকাটি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোহাম্মদ রাজু নাঈম রাত আনুমানিক ৯টার দিকে ৬০ থেকে ৭০ জন লোক নিয়ে মাঈনউদ্দিনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈম দলবল নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর করেন।
‎হামলায় আহত হয়, মাঈনউদ্দিন, শিরিন আক্তার এবং অন্তঃসত্ত্বা কলি আক্তার। হামলার অভিযোগ ওঠা রাজু নাঈমও আহত হয়েছেন।
আহত মাঈনউদ্দিনের ভাই জাফর বলেন, আমার এলাকায় দোকানে গেলে রাজু আমাকে গালাগালি করে। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। আমাদের ঘর দরজা সম্পূর্ণ ভেঙে ফেলে। এ সময় আমার ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আমার বোন গুরুতর আহত হয়।
‎তবে স্থানীয়দের ভাষ্যমতে, রাতের ঘটনা কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে ফের মাঈনউদ্দিনের উপর হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
‎মোহাম্মদ রাজু বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে মাঈনউদ্দিন ও তার পরিবার। তার মাথায় আঘাত করায় ১০টি সেলাই লেগেছে। বাড়িঘর ভাঙচুরের বিষয়টি তার বিরুদ্ধে সাজানো নাটক বলেও দাবি করেন তিনি।
‎ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ রুবেল আপ্রাত বলেন, কথা কাটাকাটি কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন