ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ছবির ক্যাপশন: চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১টার দিকে টাইগারপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

এর আগে সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মূল সড়ক ও আশেপাশের এলাকায় মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ।

 

দুপুরে টাইগার পাস মোড়ে কিছু ‘শিক্ষার্থী’ জড়ো হন জুলাইয়ের গ্রাফিতি আঁকার জন্য। পরে দুপুর ২টার দিকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিলে শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে চলে যায়। তবে টাইগার পাস এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

 

জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে টাইগারপাস পুলিশ বক্স এলাকায় জড়ো হয় কিছু শিক্ষার্থী। এসময় তাদের সরে যেতে পুলিশকে মাইকিং করতে দেখা যায়। কিন্তু শিক্ষার্থীরা সরেনি। পরে শিক্ষার্থীরা পুলিশকে জানায়, তারা বেশি সংখ্যায় এক জায়গায় জড়ো হবে না। তিনজন করে গিয়ে গ্রাফিতি আঁকবে। দুপুর দুইটার দিকে রং-তুলি নিয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এসময় রঙের বালতি থেকে রঙ ছিটকে কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থীদের গায়ে পড়ে। এরপর পুলিশ কয়েকজনকে আটক করে ভ্যানে নিয়ে রাখে। এর প্রতিবাদ জানাতে থাকে শিক্ষার্থীরা।

 

সমবেত শিক্ষার্থীরা বলে, পুলিশের কথামত বেশি সংখ্যায় জড়ো না হয়ে তারা তিনজন করে গিয়ে গ্রাফিতি আঁকতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং অন্যায়ভাবে আটক করে। পরে পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাইগার পাস এলাকায় মেট্রোপলিটন অধ্যাদেশের ৩০ ধারা জারি আছে। তা অমান্য করে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ৫০-৬০ জন জড়ো হয়েছিল। তাদের সরে যেতে বললেও সরেনি। সরিয়ে দিতে গেলে তারা পুলিশের গায়ে রঙ মারে। এনসিপি বলেছে, আজ তাদের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। যারা রঙ মেরেছিল, তাদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর