ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের হিজরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
চট্টগ্রামের হিজরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: যুবকের মরদেহ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরে চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজরা খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত যুবকের নাম বিদ্যুৎ মিয়া। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ। 

ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসাবে কাজ করছিলেন বিদ্যুৎ মিয়া।  
এই বিষয়ে স্থানীয় আহসান হাবিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল