ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মধ্যরাতে চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
চট্টগ্রামে মধ্যরাতে চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা ছবির ক্যাপশন: মধ্যরাতে চা বিক্রেতা খুন চট্টগ্রামে
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইয়ের উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে কোতোয়ালি থানার কাছে জেলা পরিষদ মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তিনি চট্টগ্রাম শহরে ভ্রাম্যমাণ চা বিক্রি করতেন এবং নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় থাকতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে ইসমাইল সাইকেল চালিয়ে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালীমুখী সড়কে তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে। এ সময় তাদের ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন।

ওসি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে