আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে সিংহ মার্কায় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদানকালে এনডিএম-এর কেন্দ্রীয়, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটাতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে একটি গণমুখী ও উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতা প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।

দৈনিক চট্টগ্রামপোস্ট