ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ দোহাজারীতে দুইটি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
চন্দনাইশ দোহাজারীতে দুইটি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১ ছবির ক্যাপশন: অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে একজনকে আটক করেছেন সেনাবাহিনী। আটককৃত ইমরুল কায়েস উপজেলার দোহাজারী পৌরসভার খাঁনবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে। সেনা ক‍্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার  পহেলা ফেব্রুয়ারি গভীর রাত ১ টা থেকে ৩টা পযর্ন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব'র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল দোহাজারী পৌরসভায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে দোহাজারী খাঁন বাড়ী থেকে একটি ওয়ান শুটার গান এবং একটি এলজিসহ ইমরুল কায়েস নামে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় তদন্ত শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খাঁন বলেন, গ্রেফতারকৃত ইমরুল কায়েসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের