ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে চার দিনব্যাপী বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
চন্দনাইশে চার দিনব্যাপী বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

চন্দনাইশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য 'সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা'। আগামী ১৪ এপ্রিল ২০২৬ থেকে গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে শুরু হবে চার দিনব্যাপী এই উৎসব। শনিবার (১১ এপ্রিল) কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাসেম রাজু। আগামী ১৪ এপ্রিল সকাল ৮টায় বরুমতি ব্রিজ থেকে র‍্যালি শুরু হবে। ঢাকা ও পার্বত্য চট্টগ্রামের জাতীয় শিল্পীসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে জারি-সারি, ভাটিয়ালি, মারফতী ও আঞ্চলিক গানের বিশেষ আয়োজন। হস্তশিল্প, কুটির শিল্প ও পিঠাপুলিসহ প্রায় দুই শতাধিক স্টল থাকবে মেলা প্রাঙ্গণে। ঐতিহ্য উদযাপন: চন্দনাইশ ও সাতকানিয়া অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধনে ৫ লক্ষ মানুষের জীবন-জীবিকা ফুটিয়ে তোলা হবে এই মেলায়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি সফলভাবে সম্পন্ন করতে ১০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বেলাল, অশ্রু বড়ুয়া, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, শহীদ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার