ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ছবির ক্যাপশন: চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধ 

​"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়।
​৬ জুলাই, সোমবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত হয় এই অনুষ্ঠানের মূল পর্ব। প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করা এবং বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষকে আরও বেশি স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে এবং আকতার সানজিদা পপির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মীর ইমরান হোসেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ​কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা।
​আ.ন.ম ছালেহ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা।
​রাসেল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা। সুমিত ভট্টাচার্য, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা।
​এছাড়া বিআরডিবি কার্যালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মো. ওমর ফারুক, রাসু বড়ুয়া, এ কে এম আজিম উদ্দিন, প্রদীপ কুমার দাশ, সৈয়দ হোসেন, সুমিত বড়ুয়া, কুলছুম আক্তার, আবু নাছের চৌধুরী, মরিয়ম বেগম, তৃপ্তি মজুমদার, সুদীপ বড়ুয়া, সুজাত চাকমা প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ