ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
চন্দনাইশে পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ছবির ক্যাপশন: ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র শহোদায়ে বদর দিবস ও মুরুব্বিদের ঈছালে সওয়াবের উদ্দেশ্যে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ শুক্রবার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাংলাবাজারস্থ মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়্যদ মাওলানা মুহাম্মদ মিনহাজুর রহমান(মাঃজিঃআ), অনুষ্ঠানে সাংবাদিক তৌফিক আলম চৌধুরী'র সঞ্চালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদের খতিব এডভোকেট মাওলানা নুর মোহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বরকল নাসিম খাঁন জামে মসজিদের খতিব মাওলানা তারিফ ছুফি, অনুষ্ঠানে খতমে কোরান এর মোনাজাত করেন পূর্ব বরকল বাহাদুর খাঁন জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুল মোমিন এবং খতমে গাউছিয়া এর মোনাজাত পরিচালনা করেন সিরাজুল হক চৌধুরী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা নুরুল আমিন আল কাদেরী। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে ও মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মুহাম্মদ নাছির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মীর মোহাম্মদ মঞ্জুর, বিশিষ্ট সমাজ সেবক আলী আজম, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্লাহ আল নোমান, সমাজ সেবক ও তরুণ রাজনৈতিক নেতা মুহাম্মদ কায়সারুল হাছান সোহেল, মরহুম নুরুচ্ছফা খান সওদাগর স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান, সভাপতি বাইনজুরী শান্তি সংঘ ও ইস্পাহানি আদর্শ হাই স্কুলের শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ নুরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ সোহেল, আলাউদ্দিন মোহাম্মদ শেফাত, মোঃ ইমন, মোহাম্মদ আকিব, মীর রায়হান, মোঃ নজরুল প্রমুখ।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে পূর্ব বরকল সুন্নি কল্যাণ ঐক্য পরিষদ সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি