ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ উপজেলার বাংলাবাজারে চৌধুরী স্কোয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামাত ইসলামী বরমা ইউনিয়ন শাখার আমির আতাহার হোসাইনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াত ইসলামী বরকল ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ শামীম এর সঞ্চালনায় 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন, বিশেষ অতিথি মাওলানা কুতুব উদ্দিন, আ ক ম মোজাম্মেল হক, মোতাহের মিয়া, মোঃ রাসেল, মোঃ মজিবুর রহমান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

 ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু