ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে সাত দিনের ব্যবধানে চিরবিদায়: অনন্ত যাত্রায় মাস্টার সুশীল কুমার ও অনিমা দাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
চন্দনাইশে সাত দিনের ব্যবধানে চিরবিদায়: অনন্ত যাত্রায় মাস্টার সুশীল কুমার ও অনিমা দাশ ছবির ক্যাপশন: সুশীল কুমার ও অনিমা দাশ
ad728
 মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সুশীল মাস্টার ও তাঁর অর্ধাঙ্গিনী অনিমা দাশ আর নেই। বার্ধক্যজনিত কারণে শিক্ষক সুশীল কুমার দেব (৮৫) শিক্ষিকা অনিমা দাশ (৭৫) বছর বয়সে এক সপ্তাহর ব্যবধানে দুইজনেই পরলোক গমন করেছেন।

গত ২৯ ডিসেম্বর (সোমবার) বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা অনিমা দাশ (৭৫) এবং গত ৫ জানুয়ারি সোমবার সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সুশীল কুমার দেব, পরলোক গমন করেন। 

পরিবার ও সামাজিকভাবে শুক্লাম্বর দিঘীরপাড় শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়, এবং শ্মশানে তাদের দাহ অনুষ্ঠিত হয়। এই গুণী শিক্ষক দম্পতি দুই ছেলে তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সুশীল কুমার দেব, শিক্ষিকা অনিমা দাশ দম্পতির ছোট মেয়ে লিপি সরকার।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস