ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন ছবির ক্যাপশন: চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাফেজনগর দরবার শরীফে সুফি সম্রাট মুফতি-এ-আযম হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক (ক.)-এর বড় শাহজাদা, পীরে ত্বরিকত হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আরাফাতুল হক (ক.) হাফেজনগরী মাইজভান্ডারীর ৩য় পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে সম্পন্ন হয়েছে।
​গত ১৬ নভেম্বর (সোমবার) বাদে ফজর থেকে গাউছিয়া মাবুদ মঞ্জিলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ওরশ মোবারক উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল— খতমে কোরআন, নাতে মোস্তফা (সা.), মাইজভান্ডারী গীতি পরিবেশন, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম, ছেমা জিকির এবং আখেরি মুনাজাত।
​ওরশ মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)। এ সময় দরবার শরীফে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন