ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী। ছবির ক্যাপশন: চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাজিম উদ্দীনের।
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দানাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাট এলাকায় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী বলেন, “আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম-১৪ আসনের বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে দুয়ারে দুয়ারে প্রচারণা চালিয়েছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে। চন্দনাইশের দৃশ্যমান সকল উন্নয়ন বিএনপির শাসনামলে হয়েছে উল্লেখ করে মানুষ ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে প্রার্থী চায়। আশা করি দল আমাকে মূল্যায়ন করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ প্রদান করবে। দল আমাকে মনোনয়ন দিলে চট্টগ্রাম-১৪ আসনে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কৃষিকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে চাই।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়িত হলে ভোটাধিকার ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হবে।” এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মাবুদ মাহাবু, এডভোকেট রফিক আহাম্মদ, ইউনুস বাবুল, জাহাঙ্গীর আলম, আল মাহমুদ হিরু, এডভোকেট জসিম উদ্দিন হিমেল, আক্তার হোসেন চৌধুরী, হারুন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য