ঢাকা | বঙ্গাব্দ

চবিতে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আল আমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
চবিতে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আল আমিন ছবির ক্যাপশন: চবিতে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আল আমিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল আমিন।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের অনুমোদক্রমে অধ্যাপক মোহাম্মদ আল আমিনকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনটিতে জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ