ঢাকা | বঙ্গাব্দ

চর্তুথ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
চর্তুথ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ছবির ক্যাপশন: চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে টানা ২৪ ঘন্টার কর্মবিরতি। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের‘ ডাকা এ কর্মবিরতির করাণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরণের কাজ বন্ধ আছে।

 

সকাল থেকে পণ্য পরিবহনের জন্য কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি, বন্দরের যন্ত্রপাতিও চলেনি। বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি চলার কথা রয়েছে বুধবার সকাল ৮টা পর্যন্ত।

 

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবীর জানান, বন্দরের ভেতরে কোন ধরণের কাজ হচ্ছে না।

 

সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সাথে একমত হয়ে কাজে অংশ নিচ্ছে না। এদিন কোন জাহাজ আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না। বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার বন্ধই বলা যায়।

 

এদিকে আন্দোলরত কর্মচারীদের বদলিও করা হচ্ছে অন্য জায়গায়। সোমবারও আন্দোলনরত ১৫ কর্মচারীকে নতুন করে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘দাপ্তরিক প্রয়োজনের’ কথা বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব