ঢাকা | বঙ্গাব্দ

চসিকে সাংবাদিক হেনস্তার অভিযোগ, মোবাইল ছিনিয়ে নেওয়ার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
চসিকে সাংবাদিক হেনস্তার অভিযোগ, মোবাইল ছিনিয়ে নেওয়ার দাবি ছবির ক্যাপশন: বাংলাধারা’র রিপোর্টার ওমর ফারুক।
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) সরওয়ার কামালের কক্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ‘বাংলাধারা’র রিপোর্টার ওমর ফারুক।

অভিযোগে বলা হয়, চসিক রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে অপেশাদার আচরণ করেন। একপর্যায়ে জোরপূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে তাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চসিকের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাকে মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি