ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশ। আটক ডাকাত তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার।

তিনি জানান, কয়েকজন ডাকাত রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি করার প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ নভেম্বর রাত ৮টার দিকে এপিবিএন পুলিশ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন- মৃত সুলতান হোসেনের পুত্র মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের পুত্র মো. নূর কালাম (২৬) ও মৃত বাছা মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক (২৮)। তিনজনই ব্লক-ই, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি (লোডেড) উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ