ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালা জোনের আর্থিক সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
দীঘিনালা জোনের আর্থিক সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমা ছবির ক্যাপশন: দীঘিনালা জোনের আর্থিক সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমা
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

মঙ্গলবার (২৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এর নির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমাকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় জোনের প্রতিনিধিরা জ্যোতি লাল চাকমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় দীঘিনালা জোনের এই আর্থিক সহায়তার প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মাঝে নতুন করে বেঁচে থাকার আশা জাগায় এবং মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ